না বলা কথা ২ / সৌমেন দাস...
সামনেই দোল। দেখা হবে ওদের দুজনের, কথা হবে।
সরস্বতী পুজোর পর এই আর একটা দিন ওদের নিজেদের।
এক মাত্র এই দুটো দিন ওরা এক সঙ্গে কাটায়,
কথা হয় নিজেদের মতো করে।
বছরের বাকি দিন গুলোতে ওদের দেখা হয় না তেমন একটা।
লাইব্রেরির স্টাডি টেবিলে যদিও বা কখনো দেখা হয়েছিল,
কোনো কথা হয় নি।
বন্ধু বৃত্তকে সরিয়ে রেখে সাহস করে কথা বলা হয়নি আর।
দুজনের হাতে দুটো কবিতার বই নিয়ে বসেছিল স্টাডি টেবিলের দুই প্রান্তে।
কবিতার মাঝে খুঁজে গিয়েছে একে অপরকে।
অথচ ওরা দুজনেই জানে দুজনের মনের কথা,
দুজনেই জানে একে অপরকে ভালোবাসার কথা,
বছরের প্রতিটা দিন একে অপরকে কাছে পেতে চাওয়ার কথা।
দুজনেই বাঁচতে চাই কবিতার বই,
লাইব্রেরির গন্ডি পেরিয়ে একে অপরকে আঁকড়ে ধরে।
কিন্তু, কিসের যেন একটা অভাবে ওদের আর প্রেমের প্রস্তাব দেওয়া হয়ে ওঠেনা কোনোদিন।
Picture Courtesy- Google
Comments
Post a Comment